
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা জোন কর্তৃক আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্নকারী ৩২ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের উদ্যোগে টেকনিক্যাল স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট
ক্যাপ্টেন মোঃ জাহিদ হাসান জয়।
প্রশিক্ষণে স্থানীয় তরুনদের বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ জাহিদ হাসান জয় বলেন, কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষক, স্থানীয় গনমাধ্যমের কর্মীরা উপস্তিত ছিলেন।
Leave a Reply