
মোঃ তুহিন দেওয়ান।
ভোলার তজুমদ্দিনে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
০৯ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট এলাকার নিজ বাড়ি থেকে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জামাল উদ্দিন জাবুকে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক নির্মূল অভিযানও অব্যাহত রয়েছে।’
গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন জাবুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply