
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল বারি সরকারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ন
সড়ক প্রদক্ষিণ করে পরিষদ গেটের সামনে শেষ হয়।সেখানে বৃক্ষ রোপণ কর্মসূচীতে
বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
পরে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা
বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল বারি সরকার,সিনিয়র যুগ্ম
আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন,সদস্য সচিব আবু হানিফা,যুগ্ম আহ্বায়ক মোঃ সাদাকাত হোসেন সাজু,মো.ফজলুল হক, আনোয়ারুল ইসলাম বাবলু,জোবাইদুল ইসলাম সুইট,শাহ আলম সবুজ,যুবদল সদস্য সচিব রুহুল আমিন জিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু,ছাত্র দলের সদস্য সচিব মিনহাজ সুমন প্রমুখ।
Leave a Reply