1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মনোরম পরিবেশে মেঘ ভেলা রিসোর্টে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাটক ‘অধিকার’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
উদ্বোধনী বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অসহায়-হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা মানুষের কাছে তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে নাটক। ‘অধিকার’ নাটকের মাধ্যমে মানুষের বাস্তব জীবন, তাদের প্রত্যাশা ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “শিল্প ও সংস্কৃতি মানুষের চিন্তা ও বিবেককে জাগ্রত করে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী ও কলাকুশলীদের সফলতা কামনা করছি।”
নাটক ‘অধিকার’-এ অভিনয় করেছেন তারা মিয়া, মোঃ ফেরদৌস, মোঃ সবুজ, মৌ, মোঃ আব্দুল আজিজ, মোঃ সুজন, মোঃ আজহার আলী, মোঃ জুয়েল খান, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, তিশাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া ও মোঃ ইউনুছ আলী। এছাড়া নাট্যশিল্পী, কলাকুশলী, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ‘অধিকার’ নাটকের গল্পে মানুষের ন্যায্য অধিকার, সামাজিক বাস্তবতা, বৈষম্য, মানবিক মূল্যবোধ এবং সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটির মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই নির্মাণসংশ্লিষ্টদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাটকটির সফলতা কামনা করেন এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক প্রশংসা করেন।মেঘ ভেলা রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ‘অধিকার’ নাটকের উদ্বোধনী আয়োজনটি উপস্থিত দর্শক, শিল্পী ও অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com