1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালী তে কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করায় শত বিঘা ফসলী জমি হুমকিতে

  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের গোপালপুর মাঠের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করায় হুমকিতে শত বিঘা ফসলী জমি। প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করায় সাময়িকভাবে কালভার্টের মুখ খুলে দিলেও পূণরায় আটকে দিয়েছেন মৎস্য চাষিরা। এতে প্রতিবছর লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন অত্র এলাকার কৃষকরা। শুক্রবার (২৪ অক্টোবর) সরেজমিনে গেলে দেখা যায়, গোপালপুর মাঠের প্রায় কয়েকশত বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখ বন্ধ করে দিয়ে মাছ চাষ করা হচ্ছে। কালভার্টের সম্মুখের জমির মালিক আমজাদ চতুর্দিকে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশন বাধা প্রাপ্ত হয়ে বছরের প্রায় ৬ মাস ফসলী জমি পানিতে তলিয়ে থাকে। ভুক্তভোগী কৃষকরা বাধা সৃষ্টি করলেও মাছ চাষি ক্ষমতাশালী হওয়ায় পেরে উঠছেননা তারা।
ভুক্তভোগী কৃষক জাকারিয়া, স্বপন, মিলন ও হানেফ সহ একাধিক ব্যক্তি জানান, প্রায় ৪/৫ বছর ধরে আমজাদ তার নিজস্ব ৩ বিঘা জমি যেটা পানি নিষ্কাশনের কালভার্টের মুখে সেই জমির চতুর্পাশে মাটির বাঁধ দিয়ে মাছ চাষের জন্য ইজারা দিয়েছেন। মাঠের পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টটি বন্ধ করে মাছ চাষ করায় হুমকির মুখে পড়েছে শত শত বিঘা ফসলি জমি। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালে সাময়িকভাবে কালভার্টের মুখ খুলে দিয়ে পূণরায় আটকে দিয়েছে বলে জানান। পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬ মাস শত বিঘা ফসলী জমি পানিতে নিমজ্জিত থাকে। যার ফলে লাখ লাখ টাকার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। অবিলম্বে কালভার্টের মুখ খুলে দেওয়ার দাবী জানান তারা।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com