1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালী তে বাগুলাট ইউনিয়নের সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাচারীপাড়া জামে মসজিদ থেকে শালঘর মধুয়া বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শুকনো মৌসুমে ধুলাবালিতে আর বর্ষা মৌসুমে হাঁটুপানি কাদায় পরিণত হয় এ সড়কটি। এর ফলে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে, অনেক স্থানে মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে।
অটোচালক রাশেদ জানান,এই সড়ক দিয়েই গ্রামের মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া করে। কিন্তু বড় বড় গর্তের কারণে গাড়ি নিয়ে চলা এখন ভয়ংকর ঝুঁকিপূর্ণ। প্রায়ই দুর্ঘটনা ঘটছে, গাড়ি উল্টে আহত হচ্ছে মানুষ।
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বৃষ্টি খাতুন বলেন, প্রতিদিন কলেজে যেতে গিয়ে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে রাস্তা একেবারে কাদা হয়ে যায়, হাঁটতেও কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার করা খুব জরুরি।
এলাকাবাসীর অভিযোগ,বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই। তারা জানান, শুকনো মৌসুমে ধুলাবালিতে শ্বাসকষ্টে ভোগেন অনেকে,আর বর্ষায় এ পথ যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়।
স্থানীয়রা জানান,বাগুলাট ইউনিয়নের অন্যান্য সড়কগুলোও একইভাবে ভাঙাচোরা হয়ে পড়েছে। বিশেষ করে তারাপুর থেকে হাসিমপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এর ফলে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
এ বিষয়ে কুমারখালী উপজেলা প্রকৌশলী জানান, রাস্তাটির সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি,জরুরি ভিত্তিতে শালঘর মধুয়া গ্রামের এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হলে তাদের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com