1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করনের অভিযানে নেছারাবাদে ১৫ শো মিটার কারেন্ট জাল জব্দ ও নগদ অর্থদণ্ড

  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার ভিউ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

রবিবার (১২ অক্টোবর ২০২৫) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদী থেকে প্রায় দেড় হাজার মিটার (১৫ টি) অবৈধ কারেন্ট জাল সহ এক জেলেকে নদীতে ইলিশ মাছ ধরা অবস্থায় আটক করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারী মোঃ রানা মোল্লা, পিতা আব্দুর রব মোল্লা, গ্রামঃ কুনিয়ারী। আটককৃত জেলে রানা মোল্লাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ (ক) অপরাধ ধারায় শাস্তি স্বরূপ ৩ হাজার নগদ অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার কাছ থেকে জব্দকৃত দেড় হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত প্রায় ১০ থেকে ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় হযরত ওসমান বিন-আফফান মাদ্রাসা ও এতিমখানাকে প্রদান করা হয়।

ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এবং নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনকের নেতৃত্বে এবং নেছারাবাদ থানার এএসআই কাজী ইউসুফ সহ নৌ পুলিশের তৎপরতায় অভিধানটি পরিচালিত হয়।

উল্লেখ্য, জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার ঘোষিত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সমুদ্র উপকূল ও অভ্যন্তরীণ নদ- নদীতে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।
আর যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভিন্ন শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে – ১ থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা। জব্দ করা হবে মাছ, জাল, নৌকা ও যানবাহন।
নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি সহায়তা হিসেবে জেলেদের জন্য রয়েছে প্রতি জেলেকে নির্দিষ্ট পরিমাণে বিজিএফ চাল বরাদ্দ।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,
* ইলিশ শুধু একটি মাছ নয়- এটি বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রতীক।
* এই ২২ দিন আমাদের সামান্য সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, যেন আগামী দিনে নদীতে ফিরে আসে রূপালী স্বপ্নের ঝাঁক।

“মা ইলিশ বাঁচান – আগামীর ইলিশ নিশ্চিত করুন”।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com