1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সড়কে ভিন্ন দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা শহর ও ভেড়ামারায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আইনজীবী দেবরা খানম সারিকা। তিনি মামলা সংক্রান্ত বিষয়ে সিনিয়র আইনজীবীর বাসায় যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আরএমও হোসেন ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।অন্যদিকে, একই দিন সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১২ মাইল এলাকায় ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তারিন হক রিতু (১৯) নামে এক গৃহবধূ। নিহত রিতু ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে। এ ঘটনায় রিতুর স্বামী রিমন হোসেন (২৫) গুরুতর আহত হন এবং তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ট্রাক চাপায় রিতুর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মারাত্মকভাবে আহত হয়েছেন। পৃথক এই দুটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com