1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে গণমিছিল ও বিক্ষোভ

  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১২ বার ভিউ

মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে এক ব্যতিক্রমধর্মী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বীরগঞ্জ পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে এক গণসমাবেশে পরিণত হয়।

মিছিলে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতা, সমাজসেবকসহ নানা শ্রেণিপেশার মানুষ। সমাবেশস্থল ছিল রেললাইনের পাশেই, যেখানে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য—সমাবেশে আগতদের জন্ (সাইটে) গরম গরম মিষ্টি তৈরি করে তা তাৎক্ষণিকভাবে পরিবেশন করা হয়। আয়োজকদের উদ্যোগে রেললাইনের পাশে চুলা বসিয়ে মিষ্টি তৈরি ও বিতরণের এই আয়োজন উপস্থিত জনতার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে।

গণসমাবেশে বক্তারা জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই কমিশন বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। নিরপেক্ষতার মুখোশ পরে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।”

তারা অবিলম্বে এই ধরনের হস্তক্ষেপমূলক কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।

স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে জাতীয় স্বার্থে সকলকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তব্য ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জানান এবং ভবিষ্যতেও জাতীয় ইস্যুতে সক্রিয় থাকবেন বলে অঙ্গীকার করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com