1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর গ্রেপ্তার। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিজারের সময় এক নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ বোচাগঞ্জে ডিবি পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ
সংবাদ শিরোনাম:

দিনাজপুর বিরলে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার ভিউ

মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের পদত্যাগের দাবিতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিষদ চত্বর। রবিবার (২৭ জুলাই) সকাল থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় কিছু ছাত্র-জনতা ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিষদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সেবা প্রাপ্তিতে হয়রানি, ভাতা ও টিসিবি পণ্য পেতে অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। একাধিক ব্যক্তি দাবি করেন, অভিযোগ করায় তাঁদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে।

স্থানীয়রা জানান, পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন ও বিভিন্ন সরকারি সুবিধা পেতে ঘুষ দিতে হয়। কিছু নাগরিক জানান, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়নি। এছাড়াও পরিষদে রাত পর্যন্ত সন্দেহজনক কার্যক্রমের অভিযোগ তোলেন অনেকে।

অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন বলেন, “পরিষদে কাউকে মারধর করা হয়নি। ভাতার তালিকা কমিটির সিদ্ধান্তে করা হয়। কেউ যদি কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেয়, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com