1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ।
সংবাদ শিরোনাম:

ভোলা চরফ্যাশনে চরমাদ্রাজ ইউনিয়ন এ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

(মোঃ রাজিব হাসান রাজু চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার চৌরাস্তা এলাকায়। চার দিন পর সোমবার (৭ জুলাই) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল অভিযোগ করে জানান, প্রতিবেশী যুবক তুহিনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে তুহিন তাদের বাড়িতে যাতায়াত করত। একসময় তুহিন তার নবম শ্রেণিতে পড়ুয়া ছোট বোনকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি বোন পরিবারকে জানালে জাহিদুল বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেন। পরে তুহিন ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন, যা প্রত্যাখ্যান করা হলে ক্ষিপ্ত হন তিনি।

পরে শুক্রবার ভোরে তুহিন ‘একটি সমস্যার’ কথা বলে জাহিদুলকে ফোনে ডেকে নেন তালুকদার চৌমুহনী এলাকায়। সেখানে তুহিন ও তার সহযোগীরা ইমন তালুকদার, আমিনুল ইসলাম ও মো. সিদ্দিক জাহিদুলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালান। তারা ফ্লাশ লাইট দিয়ে হাত-পায়ের নখ তুলে ফেলেন এবং নির্যাতনের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাও করা হয়।

ঘটনার খবর পেয়ে জাহিদুলের বাবা মাজেদ রাড়ী স্থানীয় গ্রাম পুলিশ বজলু রহমানের সহায়তায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

জাহিদুলের বাবা ও মা জানান, নির্যাতনের পরও অভিযুক্তরা হুমকি দিতে থাকে। থানায় অভিযোগ জানালে মেয়েকে এসিড দিয়ে ঝলসে দেয়া ও ছেলেকে হত্যার হুমকি দেয়া হয় বলে জানান তারা। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত তুহিন ও যুবদল নেতা ইমন তালুকদারসহ অন্যরা পলাতক। তুহিনের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ছেলেও বাড়িতে নেই। পরে বিস্তারিত জানাতে পারব।’

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টি যাচাই করেছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com