
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) উপজেলার কবাখালী ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় জোন কমান্ডারের নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
দীঘিনালা জোন কমান্ডার বলেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সুচিকিৎসা নিশ্চিত করতে দীঘিনালা জোন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply