
কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি বাজারে পবিত্র জুম্মার দিনে,হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে একটি সুন্দর সকালের সূচনা করলেন,পাটিকাবাড়ী হিলফুল ফুযল নামের একটি সামাজিক সংগঠন।
সেই সাথে পাটিকাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য,বার,বার,নির্বাচিত ও যুবদলের নেতা,মোঃ মতিউর রহমান( লিটন),নিজ উদ্যোগে,হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের সাথে একত্রিত হয়ে পরিষ্কার পরিছন্নতায় অংশগ্রহণ করেন।
ইউপি সদস্য মোঃ মতিউর রহমান (লিটন) বলেন,আমাদের পাটিকাবাড়ি বাজার বড় একটি বাজার। সবাই যদি দায়িত্ব নিয়ে যার যার দোকানের সামনে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি,এবং একটি নির্দিষ্ট জায়গাতে ময়লা আবর্জনা গুলো ফেলি,তাহলে এই বাজারটি সব সময়ই পরিষ্কার রাখা সম্ভব।
হিলফুল ফুযল সংগঠনকে সঙ্গে নিয়ে ইউপি সদস্য,মোঃ মতিউর রহমান (লিটন) কে,এই সুন্দর একটি ভালো কাজের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply