1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান গণমাধ্যম এখন মুক্ত নির্ভয়ে সমালোচনা করুন ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
সংবাদ শিরোনাম:

গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

ভোলা প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশে এখন গণমাধ্যম মুক্ত। সরকারের কাজ ভালো না মন্দ—সাংবাদিকদের তা স্বাধীনভাবে তুলে ধরতে হবে। তবে সমালোচনা হতে হবে গঠনমূলক এবং স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারকে সহযোগিতার উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব সংবাদকে মানুষ ফেক নিউজ মনে করে। এর অন্যতম কারণ হলো সংবাদ ও গণমাধ্যমের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান পার্থ বলেন, “এখন গণমাধ্যম মুক্ত। আপনারা আমাদের কাজ ভালো না মন্দ, তা নিয়ে সমালোচনা করবেন। তবে এই সমালোচনা হতে হবে আমাদের কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং আমাদের সহযোগিতা করার জন্য।”
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গে তিনি বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই মানুষকে ভালো করা যায় না। মানুষ হিসেবে আমাদের নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সংবাদ প্রকাশের মাধ্যমে যেন অযথা কারও সম্মানহানি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারও অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার জন্য অনুচিত। সাংবাদিকদের উচিত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা।
নিজের রাজনৈতিক জীবন ও দলের আদর্শের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “আমার রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে আপনারা সবাই অবগত। আমি সাংবাদিকদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করি না।”
দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। বিশেষ করে তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে সমাজের সর্বস্তর থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এ সময় তিনি গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। তরুণ সমাজকে অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাছির লিটন, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিজিপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com