1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬: উপকূলীয় ও নদী এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযান সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চরফ্যাশন টাইলস ও স্যানিটারি নির্মাণ শ্রমিকদের অবদান উন্নয়নে গুরুত্বপূর্ণ তজুমদ্দিন সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স সদস্যদের প্রতি শেখ মোস্তাফিজুর রহমানের আহ্বান শিক্ষাই জাতির মেরুদণ্ড, আলোকিত ভবিষ্যৎ গড়তে শিক্ষার বিকল্প নেই ২নং সোনাপুরে চেয়ারম্যান পদে শাহাদাত হোসেন পাটওয়ারীকে চান স্থানীয়রা, সাক্ষাৎকারে উঠে এলো জনমত। বোরহানউদ্দিনে ওষুধ ব্যবসায়ী আকিবের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তের দাবি। শাসন করার জেরে শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল সপ্তম শ্রেণির ছাত্র, থুতনিতে ৮ সেলাই ​ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স তিন দিনের আয়োজন সামনে রেখে পুলিশের যৌথ অভিযান
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী
স্টাফ রিপোটার,কুষ্টিয়া :

ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন পয়েন্টে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি। হাজার হাজার শিক্ষার্থী, মুমূর্ষু রোগী, চিকিৎসক ও পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছে স্থানীয় ছাত্র-জনতা।
গতকাল রবিবার (২৩ আগস্ট-২৬) সকাল সাড়ে ১০.৩০ টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া সদর উপজেলা কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা কমিটির সদস্য সচিব সোলাইমান হোসেন অন্তরের আয়োজনে এ কর্মসূচিতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর থেকে এখানে প্রতিদিন দক্ষিণ-
পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মুমূর্ষু রোগী, তাঁদের আত্মীয়-স্বজন, কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং মেডিকেল শিক্ষার্থীদের সমাগম ঘটে। অথচ গুরুত্বপূর্ণ এই পয়েন্টে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও বেপরোয়া গতির কারণে সড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় অধিবাসী লিমন আহমেদ, ছাত্রনেতা মৃদুল ইসলাম, এস এম নাজমুস সাকিব সৈকত এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়ান অবিলম্বে নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচির সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, “জননিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। কুষ্টিয়া মেডিকেল কলেজের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ না থাকা অত্যন্ত দুঃখজনক। কোনো বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত প্রধান ফটক বরাবর একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
মানববন্ধন থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তীব্র আহ্বান জানানো হয়। অন্যথায় সাধারণ মানুষের জীবন রক্ষায় ও নিরাপদ সড়কের দাবিতে আগামীতে আরও কঠোর ও জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com