1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রদল কমিটি গঠন রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া মাছপাড়া থেকে অপহৃত মানোয়ার আলী কে উদ্ধারে নামল আইন শৃংখলা বাহিনী হাসান মানিকের সভাপতিত্বে ও ফারুক আহমেদ রাজুর সন্ঞালনায়“স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর মেধা সনদ ও পুরস্কার বিতরণী এবং স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন। ঝিনাইদহ শৈলকুপা লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো দিন কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়!
সংবাদ শিরোনাম:
ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রদল কমিটি গঠন রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া মাছপাড়া থেকে অপহৃত মানোয়ার আলী কে উদ্ধারে নামল আইন শৃংখলা বাহিনী হাসান মানিকের সভাপতিত্বে ও ফারুক আহমেদ রাজুর সন্ঞালনায়“স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর মেধা সনদ ও পুরস্কার বিতরণী এবং স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন। ঝিনাইদহ শৈলকুপা লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো দিন কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়!

হাসান মানিকের সভাপতিত্বে ও ফারুক আহমেদ রাজুর সন্ঞালনায়“স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর মেধা সনদ ও পুরস্কার বিতরণী এবং স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন।

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার ভিউ

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের আয়োজনে “স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর মেধা সনদ ও পুরস্কার বিতরণী, বিশেষ সম্মাননা প্রদান এবং ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

উক্ত অনুষ্ঠান শনিবার (৩ অক্টোবর)পটিয়ার শাহ আমির উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি হাসান মানিকের সভাপতিত্বে সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত “স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এ মোট ১০৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ৪২ জন ট্যালেন্টপুল, ৩৭ জন এ গ্রেড এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এমদাদুল হাসান। উদ্বোধনী অতিথি ছিলেন মফিজুল ইসলাম বাবলু চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রোকন উদ্দিন, নাসরুল্লাহ খান রাশেদ, প্রফেসর ড. সৈয়দ শফিউল ইসলাম ও আলহাজ আবুল ফায়েজ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস. এম. রফিকুল আলম ওসমানী, ডা. কামরুল ইসলাম, নুরুল আলম, আলমগীর আলম, জাহাঙ্গীর আলম, মো. ফজলুল করিম, মো. দিদারুল আলম, মো. সালাহ উদ্দিন কাদের (বাপ্পী), মো. ইসমাইল রিপন, নাজিম উদ্দিন, সওকত আকবর মুন্না, আজিজ আহমদ আশেক, মোহাম্মদ জাহেদ হোসাইন, মো. দেলোয়ার হোসাইন, মো. আবদুল কুদ্দুস, মোহাম্মদ উল্লাহ জোমিরাবাদী, মো. ওস্তাদ হাবিব খান, জহির তালুকদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এ.টি.এম. তোহা, কামাল উদ্দিন, মুহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আমির, জসিম উদ্দিন আহমেদ, মো. তৌহিদুল আলম চৌধুরী, মুহাম্মদ নুরুল হুদা আমিরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিনার সুলতানা, লাকি চৌধুরী, খুরশীদা আক্তার, বেবি আক্তার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ পর্বে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সক্রিয় সামাজিক সংগঠক ও কর্মী, “স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর পরীক্ষক ও পরিদর্শক, স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা এবং অলিম্পিয়াড আয়োজনকে সফল করতে তাঁদের অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড ক্যাম্পেইন সফল করতে সার্বিক সহযোগিতা করেন রাইহান সাকিব ও তাঁর টিম, পটিয়া কেয়ার ফাউন্ডেশন, ইউনিক ফাউন্ডেশন এবং পটিয়া ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। মানবিক এ কার্যক্রমে তাঁদের আন্তরিক সহযোগিতা, সময় ও শ্রমের জন্য স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক ও প্রদর্শনী পর্বে সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন খলিলুর রহমান মহিলা স্কাউট ও রোভার্স টিম, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন টিম এবং অত্র বিদ্যালয়ের স্কাউট টিম। তাঁদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও আন্তরিক অংশগ্রহণের জন্য স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়া এমদাদ শিল্পীগোষ্ঠীর গজল ও নাত পরিবেশন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। একই সঙ্গে ওস্তাদ হাবীব খান শরীরচর্চার গুরুত্ব এবং কীভাবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা ও শত্রু মোকাবিলার কৌশল সম্পর্কে শিক্ষণীয় বক্তব্য ও প্রদর্শনী উপস্থাপন করেন। তাঁদের মূল্যবান সময়, সহযোগিতা ও অংশগ্রহণের জন্য স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন। এক দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশন মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বর্ষপূর্তির এ আয়োজন ছিল ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যয়ের একটি সম্মিলিত প্রকাশ।

আয়োজনটি সফল করতে পটিয়ার শিক্ষকসমাজ, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সংগঠক, অলিম্পিয়াডের পরীক্ষক ও পরিদর্শক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আন্তরিক সহযোগিতা, সময়, শ্রম ও অংশগ্রহণের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিশেষ করে রাইহান সাকিব ও তাঁর টিম, পটিয়া কেয়ার ফাউন্ডেশন, ইউনিক ফাউন্ডেশন, পটিয়া ব্লাড ফাউন্ডেশন, খলিলুর রহমান মহিলা স্কাউট ও রোভার্স টিম, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন টিম, বিদ্যালয়ের স্কাউট টিম, এমদাদ শিল্পীগোষ্ঠী, ওস্তাদ হাবীব খানসহ অনুষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন আজীবন কৃতজ্ঞ।

অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠান, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি, স্বেচ্ছাসেবক, সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন বিশ্বাস করে, মেধার স্বীকৃতি, শিক্ষার প্রসার ঘটবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com