1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত। বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নবীন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হলে বিপন্ন হবে গণমাধ্যমের ভবিষ্যৎ। কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ জন আটক,মোবাইল কোর্টে কারাদণ্ড ন্যায়বিচারের অপেক্ষায় অবুঝ শিশুটি—ভাই হত্যার বিচার কি মিলবে?নাকি তাহের চেয়ারম্যানের টাকার কাছে ন্যায় বিচার ঘুমাবে? বোচাগঞ্জে অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি পিনাক চৌধুরী
সংবাদ শিরোনাম:

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার ভিউ

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।

পরিদর্শনকালে হাসপাতালের শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এর আগেই যত দ্রুত সম্ভব অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন এখানে প্রায় ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি হন। পাশাপাশি বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নেন। দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে পটিয়াসহ আশপাশের কয়েকটি উপজেলার বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসায় প্রতিনিয়ত চাপ বাড়ছে। সিটের অভাবে অনেকেই নিচে বিছানা পাতিয়ে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তিনি পটিয়া হাসপাতাল পরিদর্শনে এসেছেন। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়া একসময় মহকুমা সদর ছিল। সে কারণে এখানকার স্বাস্থ্য অবকাঠামোও বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা বিবেচনায় গড়ে উঠেছিল।

বর্তমানে পটিয়াসহ আশপাশের পাঁচ উপজেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com