1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর):

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বুধবার (৫ আগষ্ট, ২০২৬) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com