1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদের বলদিয়ায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন : থানায় অভিযোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর উদ্যোগে মানবতার আহ্বান সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন চরফ্যাশন এর তাসরিফ হোসেন মাহবুব কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত।
সংবাদ শিরোনাম:

শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২ বার ভিউ

বিজয় চৌধুরী | ঢাকা

শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, পেশাদার নেটওয়ার্কিং এবং কার্যকর চাকরি অনুসন্ধান কৌশল সম্পর্কে দক্ষ করে তুলতে স্কলার্স বিজনেস ক্লাব (SBC), ইউনিভার্সিটি অব স্কলার্স আয়োজন করেছে ‘Exclusive LinkedIn Session’। লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (LCB)-এর সহযোগিতায় আয়োজিত এ আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Capt. Mobashwer A. Khandaker, ট্রেজারার ও রেজিস্ট্রার, ইউনিভার্সিটি অব স্কলার্স। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান SM Nahidul Islam, প্রভাষক ও ক্লাব অ্যাডভাইজর Fahim Ahmad, স্কলার্স বিজনেস ক্লাবের সভাপতি S.K. Shafin Hossain, সাধারণ সম্পাদক Ashiqul Islam Shihab এবং কোষাধ্যক্ষ Md Sajib।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন Zahid Hasan Sunny, জেনারেল ম্যানেজার, বাংলালিংক এবং লিড, কমিউনিকেশন, LinkedIn Community Bangladesh (LCB)। এছাড়া সেশন পরিচালনা করেন SM Mukhtadirul Haque, লিড, ইভেন্ট অ্যাফেয়ার্স, LCB এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার, আকিজ ভেঞ্চার গ্রুপ।

প্রথম সেশনে “LinkedIn for Networking & Effective Job Searching Strategies” বিষয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা, কার্যকরভাবে লিংকডইন ব্যবহার এবং চাকরি অনুসন্ধানের আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

দ্বিতীয় সেশনে “Personal Branding” বিষয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনলাইন ও অফলাইনে কীভাবে নিজেকে দক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যায়, সে বিষয়ে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

স্কলার্স বিজনেস ক্লাবের সভাপতি এস. কে. শাফিন হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম শিহাব বলেন, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে বর্তমান প্রজন্ম ব্যক্তিগত ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে স্কলার্স বিজনেস ক্লাবের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য Shadman Zaman, Mubasshira Mouly, Yushra Islam, Shahadat Hossen, Nafisa Tabassum Nafi, Mahir এবং Kaniz Fatema গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আয়োজকদের মতে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আরও কার্যকর কর্মশালা ও প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত থাকবে।

রাজধানীর বনানীতে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনের সহযোগী ছিল LinkedIn Community Bangladesh (LCB)। স্কলার্স বিজনেস ক্লাবের মূল প্রতিপাদ্য “Think. Act. Lead.”—যার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ক্লাবটি কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com