1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি পিনাক চৌধুরী যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের স্থায়ী ঠিকানা ও চিকিৎসা সেবার অঙ্গীকার। কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ।
সংবাদ শিরোনাম:

গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

ইসরায়েল কর্তৃক গাজায় সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে বর্বর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির আয়োজন ও সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোরালো কণ্ঠে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শুরুতেই বক্তারা গাজায় সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সংঘটিত বর্বর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা শুধুমাত্র সাংবাদিক সমাজকে নয়, সমগ্র বিশ্বে মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, “গাজার সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকর্ষণ করা অত্যন্ত জরুরি। আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ঢাকায় প্রেসক্লাবের সামনে, গাজীপুর ও অন্যান্য স্থানে সাংবাদিকদের ওপর সহিংসতা চালানো হয়েছে। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিক।”বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সেক্রেটারি আনিসুল হক কবির বলেন, “সাংবাদিকদের ওপর হামলা শুধুমাত্র তাদের জীবনকে বিপন্ন করছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যাধিকারের ওপরও হুমকি সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করছে, সাংবাদিকরা ন্যায্য কাজ করতে পারছে না। আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচএম আলাউদ্দিন বলেন, “গাজার হত্যাযজ্ঞ এবং বাংলাদেশের সাম্প্রতিক নির্যাতন প্রমাণ করছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মুক্ত সাংবাদিকতা ও সত্য প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। আমাদের প্রতিবাদ আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে বিশ্ব সাংবাদিক সমাজ সচেতন হয়।”
খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক বলেন, সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে সতর্কবার্তা দেন, যাতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়।
মানববন্ধন শেষে বক্তারা একত্রে ঘোষণা দেন, সাংবাদিক হত্যার এই বর্বরতা ও গণমাধ্যমে হামলা বন্ধ না হলে মুক্ত সাংবাদিকতা, তথ্যের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি চরম হুমকির মুখে পড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com