1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান গণমাধ্যম এখন মুক্ত নির্ভয়ে সমালোচনা করুন ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
সংবাদ শিরোনাম:

গাজা সীমন্তি মিশরের ৪০ হাজার সেনা মোতায়েন

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার ভিউ

প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

ইসরায়েলের সম্ভাব্য ব্যাপক হামলার আশঙ্কায় নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিসর। গাজার রাজধানী গাজা সিটিতে ইসরায়েলের হামলার প্রস্তুতির কারণে হাজার হাজার ফিলিস্তিনি মিসরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশ করতে পারে—এমন আশঙ্কা থেকেই কায়রো এই পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তি অনুযায়ী এই অঞ্চলে নির্ধারিত সেনা সংখ্যার চেয়ে এই সংখ্যা বহুগুণ বেশি।
সূত্রটি জানায়, মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি-র সরাসরি নির্দেশে এই সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে, বিশেষ করে গাজা সীমান্তবর্তী ‘জোন সি’ এলাকায়, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী এবং যুদ্ধট্যাংক মোতায়েন করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, মিসর মনে করে ইসরায়েল হামাসকে নির্মূল করার পাশাপাশি গাজার জনগণকে জোরপূর্বক স্থানচ্যুত করতে চায়। কিন্তু মিসর এই পরিকল্পনাকে কোনোভাবেই সমর্থন করে না এবং যেকোনো মূল্যে তা প্রতিহত করবে।
মিসরীয় কর্তৃপক্ষ ইসরায়েলকে জানিয়েছে যে, এটি একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, যদি ইসরায়েল মিসরের ভেতরে কোনো হামলা চালায়, তার কঠোর জবাব দেওয়া হবে।

ছবিটি সংগ্রহীত

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com