1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

দক্ষিণ কোরিয়ায় কমছে পুরুষ, ছোট হচ্ছে সামরিক বাহিনী

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

মোঃ নাঈম হাসান,,

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া এখন আরেকটি গুরুতর সংকটে পড়েছে—সামরিক বাহিনীতে যোগদানের উপযুক্ত বয়সী পুরুষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায়। গত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার ২০ শতাংশ হ্রাস পেয়ে বর্তমানে সেনাসদস্যের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪ লাখ ৫০ হাজার।

রোববার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, যোগ্য পুরুষের সংখ্যা কমে যাওয়ায় কর্মকর্তা পর্যায়েও ঘাটতি দেখা দিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে সামরিক অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি শতাব্দীর শুরু থেকেই বাহিনীর আকার ছোট হতে শুরু করে। ২০০০-এর শুরুর দিকে সেনাসদস্য সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৯০ হাজার। ২০১৯ সালের হিসাব অনুযায়ী সক্রিয় সেনা ও কর্মকর্তা ছিলেন প্রায় ৫ লাখ ৬৩ হাজার জন।

দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক সেবা চালু আছে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ বছর বয়সী বেশির ভাগ পুরুষকে ১৮ মাস বাহিনীতে থাকতে হয়। তবে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে এই বয়সী পুরুষের সংখ্যা ৩০ শতাংশ কমে গেছে।

১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষে একসময় সেনাসদস্যদের সর্বোচ্চ ৩৬ মাস দায়িত্ব পালন করতে হতো। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা ও আধুনিকায়নের কারণে সেই মেয়াদ কমিয়ে আনা হয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের মধ্যেই এই সংকটে পড়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সক্রিয় সেনাসদস্য সংখ্যা প্রায় ১২ লাখ বলে ধারণা করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বর্তমানে প্রয়োজনের তুলনায় ৫০ হাজার সেনাসদস্য কম আছে এবং নন-কমিশন্ড অফিসার পদে ঘাটতি রয়েছে ২১ হাজার জনের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com