1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ। বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর
সংবাদ শিরোনাম:

মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।

অবশেষে ৯/৬ নাটকের কথিত মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর ভোলা জেলা সাংবাদিক ডা. শামীমকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিলেন ভোলা জেলা আদালত। শুরু থেকেই এসব মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো নাটক বলে অভিযোগ উঠেছিল।
আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার তকমা লাগিয়ে একজন সাংবাদিককে হয়রানি করার অধিকার কারও নেই। শুধু ডা. শামীম নন, সারা দেশে অসংখ্য গণমাধ্যমকর্মী রাজনৈতিক তকমার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
একটি বিষয় মনে রাখা জরুরি—সাংবাদিক বাহাদুর চৌধুরী সেই ব্যক্তি, যিনি ২০১৮ সালে আলহাজ্ব হাফেজ ইব্রাহিমের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েও জীবনের ঝুঁকি নিয়ে তাঁর বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন। সেদিন সুবিধাবাদীরা কোথায় ছিলেন? কী ভূমিকা রেখেছিলেন? অতীতের সেই ইতিহাস আমাদের গণমাধ্যমের কাছে সংরক্ষিত রয়েছে।
বিএনপির দীর্ঘ ১৬ বছরের দুঃসময়ে মানবাধিকার রক্ষার আন্দোলনে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামালকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীসহ কারাবন্দি বিএনপির বহু নেতাকর্মীর দুঃসময়ে একজন বন্দি সি.ও. হিসেবে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।
অথচ আজ সেই বাহাদুর চৌধুরীরই একজন প্রতিনিধি সাংবাদিক ডা. শামীম রাজনৈতিক তকমায় হয়রানির শিকার! দুঃসময়ে যাঁদের পাশে দেখা যায়নি, আজ তাঁরাই সুসময়ে নেতাদের পাশে বসে তোষামোদ করছেন। মনে রাখবেন, নেতার পাশে বসে ছবি তোলা আর দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়ানো এক বিষয় নয়। ইতিহাস কখনো তোষামোদকারীদের নয়, ত্যাগীদের মনে রাখে।
শেষ কথা—সাংবাদিক কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ নন; সাংবাদিক দেশ ও জাতির সম্পদ। রাজনৈতিক পরিচয়ের অজুহাতে সাংবাদিকের কলম থামানোর অপচেষ্টা বন্ধ হোক। কথিত সাজানো মামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হোক। কলমকে বন্দি করা যায়, কিন্তু সত্যকে নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com