
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
অবশেষে ৯/৬ নাটকের কথিত মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর ভোলা জেলা সাংবাদিক ডা. শামীমকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিলেন ভোলা জেলা আদালত। শুরু থেকেই এসব মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো নাটক বলে অভিযোগ উঠেছিল।
আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার তকমা লাগিয়ে একজন সাংবাদিককে হয়রানি করার অধিকার কারও নেই। শুধু ডা. শামীম নন, সারা দেশে অসংখ্য গণমাধ্যমকর্মী রাজনৈতিক তকমার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
একটি বিষয় মনে রাখা জরুরি—সাংবাদিক বাহাদুর চৌধুরী সেই ব্যক্তি, যিনি ২০১৮ সালে আলহাজ্ব হাফেজ ইব্রাহিমের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েও জীবনের ঝুঁকি নিয়ে তাঁর বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন। সেদিন সুবিধাবাদীরা কোথায় ছিলেন? কী ভূমিকা রেখেছিলেন? অতীতের সেই ইতিহাস আমাদের গণমাধ্যমের কাছে সংরক্ষিত রয়েছে।
বিএনপির দীর্ঘ ১৬ বছরের দুঃসময়ে মানবাধিকার রক্ষার আন্দোলনে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামালকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীসহ কারাবন্দি বিএনপির বহু নেতাকর্মীর দুঃসময়ে একজন বন্দি সি.ও. হিসেবে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।
অথচ আজ সেই বাহাদুর চৌধুরীরই একজন প্রতিনিধি সাংবাদিক ডা. শামীম রাজনৈতিক তকমায় হয়রানির শিকার! দুঃসময়ে যাঁদের পাশে দেখা যায়নি, আজ তাঁরাই সুসময়ে নেতাদের পাশে বসে তোষামোদ করছেন। মনে রাখবেন, নেতার পাশে বসে ছবি তোলা আর দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়ানো এক বিষয় নয়। ইতিহাস কখনো তোষামোদকারীদের নয়, ত্যাগীদের মনে রাখে।
শেষ কথা—সাংবাদিক কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ নন; সাংবাদিক দেশ ও জাতির সম্পদ। রাজনৈতিক পরিচয়ের অজুহাতে সাংবাদিকের কলম থামানোর অপচেষ্টা বন্ধ হোক। কথিত সাজানো মামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা হোক। কলমকে বন্দি করা যায়, কিন্তু সত্যকে নয়।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।