
মোঃ নাছির উদ্দীন , দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় আর্থিক সংকটে উচ্চশিক্ষা চালিয়ে যেতে হিমশিম খাওয়া বিএসসি ইন নার্সিং পড়ুয়া সপ্তপূর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। তার পড়াশোনা অব্যাহত রাখতে দীঘিনালা জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমার মেয়ে সপ্তপূর্ণা চাকমার হাতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, সপ্তপূর্ণা চাকমা বর্তমানে ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং বিষয়ে অধ্যয়নরত। পরিবারের চার বোনের মধ্যে সে সবার বড়। তার বাবা সুমিত চাকমার আর্থিকভাবে অসচ্ছল সংসারে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতে সপ্তপূর্ণার পড়াশোনা যাতে থেমে না যায়, সে জন্য তার পাশে দাঁড়িয়েছে দীঘিনালা জোন।
আর্থিক সহায়তা পেয়ে সপ্তপূর্ণা চাকমা ও তার পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা সপ্তপূর্ণার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply