
ভোলা প্রতিনিধি :-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াব মিয়ারহাট এলাকার মামুন মেম্বারের মাছঘাটে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্ত হয়েছে।
শিশুটির নাম আয়েশা মনি, বয়স ৮ বছর। সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর এলাকার বাসিন্দা।
পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার বাড়ির কাছের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে জোয়ারের তীব্র স্রোতে পানিতে ডুবে যায় আয়েশা মনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টা করেও তার মরদেহের সন্ধান পাননি।
এরপর জোয়ারের স্রোতে ভেসে মরদেহটি বোরহানউদ্দিনের পক্ষিয়া এলাকায় চলে আসে। পরে বোরহানউদ্দিন থানা ও নৌ পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে অজ্ঞাত হিসেবে শনাক্তের চেষ্টা চালায়।
অবশেষে আজ পরিবারের সদস্যরা শিশুটিকে শনাক্ত করেন। পরে তার মা মোছাম্মৎ লাভলী বেগম মরদেহ গ্রহণ করেন।
আয়েশা মনির এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply