1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড বেতাগী হাসপাতালে একই ছাদের নিচে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি। তরুণদের পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান গণমাধ্যম এখন মুক্ত নির্ভয়ে সমালোচনা করুন ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম
সংবাদ শিরোনাম:

সাটুরিয়ায় গাঁজা সেবনের দায়ে সিএনজি চালকের ২ বছরের কারাদণ্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

আবুল কাশেম,​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে মো. আরশেদ আলী (৩৬) নামে এক সিএনজি চালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মধ্য গোলড়া গ্রামের সিরাজ সাইজির বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোলড়া গ্রামের একটি বাড়িতে আরশেদ আলী গাঁজা সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং প্রসিকিউশন দাখিল করেন।
​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারা অনুযায়ী আরশেদ আলীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটনি ও কাঠের টুকরো জব্দ করা হয়।

​অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com