1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে
সংবাদ শিরোনাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার ভিউ

কুড়িগ্রাম প্রতিনিধি:

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই বিলে মাছ ধরতে যান জেলে আক্কেল মিয়া। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম নাগেশ্বরী থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট। স্থানীয়দের ধারণা, তার বয়স আনুমানিক ২৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি বিলে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি নিছক ধারণা; হত্যাকাণ্ডের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণও ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com