1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা? চরফ্যাশনে রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন গ্রেপ্তার ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে। একাত্তর টিভির সেরা কনটেন্ট এডিটর লালমোহনের মেহেদী রিমন। কুষ্টিয়া মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদ শিরোনাম:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি-সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে বিভিন্ন পেশাজীবি মানুষের অংশগ্রহণে শীঘ্রই এ সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এ সংগঠনটি মাঠে কাজ করবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা কালীন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এর পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু শাখা কমিটি গঠন করে সু-সংগঠিত করা হয়।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব করা হলে সভাপতি ও সম্পাদক মনোনীত করার মধ্য থেকে বাকি পদগুলো দ্রুত গঠন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্র নেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা সম্পৃক্ত হবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com