
স্টাফ রিপোর্টার,মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সারমজুত করে রাখা ১৯৪ বস্তা বিভিন্ন প্রকার রাসায়নিক সারজব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একজন কে (১৫) হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তি তে বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের বর্থগ্রাম ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এঅভিযান পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) মোঃমারুফ হাসান।
অভিযান সূত্রে জানা যায়, মোঃ বেলাল হোসেনের (পিতা: মো. আবেদ আলীর) বাড়িতে তল্লাশি চালিয়ে টি,এস,পি, এম,ও,পি, ডি,এ,পি ও ইউরিয়া সার (৫৪) বস্তা অবৈধ ভাবে মজুত করা সারজব্দ করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় তাঁকে (১৫) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থসরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কে নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, একই দিনে মোঃ মুক্তা আলমের (পিতা: নুরুল হকের) বসতবাড়ি তে অভিযান চালিয়ে আরও (১৪০) বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি-টেরপেয়ে তিনি পালিয়েন নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ক্যাপশন ফুটেজ মিজানুর রহমান
বোচাগঞ্জ (প্রতিনিধি) দিনাজপুর
৪/১১/২০২৬ ইং তারিখ
Leave a Reply