
হাসান হৃদয়
লালমোহন,
একাত্তর টিভির ডিজিটাল বিভাগে অক্টোবর মাসে ডিজিটাল স্টোরি তৈরিতে সেরা কনটেন্ট এডিটর নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহনের সন্তান মেহেদী রিমন।
বুধবার একাত্তর টিভির ডিজিটাল বিভাগের মাসিক মূল্যায়ন সভায় তাকে সেরা কনটেন্ট এডিটর হিসেবে ঘোষণা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার হাতে সম্মাননা তুলে দেন।
অক্টোবর মাসজুড়ে সময়োপযোগী, তথ্যবহুল ও দর্শকপ্রিয় ডিজিটাল স্টোরি তৈরিতে অসাধারণ দক্ষতা দেখানোর জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। তার তৈরি একাধিক স্টোরি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
মেহেদী রিমনের এই অর্জনে লালমোহনসহ ভোলা জেলার সাংবাদিক মহলে আনন্দের জোয়ার বইছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
লালমোহন থেকে উঠে এসে জাতীয় টেলিভিশনে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রাখায় গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দেশের গণমাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবেন বলে প্রত্যাশা সবার।
Leave a Reply