1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া জলদস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন বিনির্মাণে সাতক্ষীরা জুড়ে আন্দোলন চলমান রয়েছে, থাকবে।হুশিয়ারি জনগণের… কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারি বন্দোবস্ত পাওয়া প্রায় ৪৫৫ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। কুষ্টিয়ার মিরপুরে উৎসবমুখর পরিবেশে মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. শাকিল ফকিরকে (৩০) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার শাকিল দুমকি উপজেলার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শাকিলের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসার কথা বলে স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন শাকিল। এতে রাজি না হওয়ায় শাকিলসহ অন্য অভিযুক্তরা তাঁর বাবার বাড়িতে গিয়ে হামলা করেন। এ সময় বটি দিয়ে কুপিয়ে গৃহবধূর হাত-পা গুরুতর জখম করা হয়। এতে তাঁর পায়ের রগ কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, গ্রেপ্তার শাকিল ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com