1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার ভিউ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে “সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি”-এর কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেতাবগঞ্জ টিএন্ডটি রোডস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও যুগবার্তার বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আহসানুল মতিন নান্নু।

উদ্বোধনী বক্তব্য রাখেন দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার ও সাহসী সাংবাদিক সম্মাননায় ভূষিত মুজিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও দৈনিক মানবজীবনের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মিলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদ শাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোচাগঞ্জ উপজেলা সভাপতি আজিজুল হক চৌধুরী, ছাত্রদল বোচাগঞ্জ উপজেলা সভাপতি রিয়াদ হাসান চৌধুরী এবং ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুহাইমিনুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও দৈনিক আমার দেশের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক ও নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি লিখন বণিক শুভ, অর্থ সম্পাদক ও মানবজমিনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি ওমর ফারুক এবং সদস্য আসাদ আলী।

বক্তারা বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে উঠলে এলাকার সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশন আরও কার্যকর হবে। তারা সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com