1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

রূপনগরের অগ্নিকাণ্ড: একসাথে লড়ল সেনা বাহিনী ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ

  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

গতকাল (১৪ অক্টোবর) রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত ‘সরকার কেমিক্যাল’ নামক একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা আনুমানিক ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পার্শ্ববর্তী ‘মিম গার্মেন্টস’ নামক তৈরি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।
অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পাশাপাশি স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরা, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকলের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দুঃখজনকভাবে ঘটনাস্থলেই ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরও কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও নিরাপদ স্থানে স্থানান্তনের জন্য সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com