1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান শিরোনাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিকে মারধরের অভিযোগ, কারা হেফাজতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে নারীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ,থানায় অভিযোগ দায়ের পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব ইলিশার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজেপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৌলভীবাজারে ১৪৩ নং স্মারক গায়েব: সদর ভূমি অফিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ জাহাঙ্গীর, চিকিৎসার জন্য সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা পরিবারের . নেত্রকোনায় সাংবাদিক হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক নেতৃবৃন্দের মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬: উপকূলীয় ও নদী এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযান সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার ভিউ

মোঃ হারুন চৌধুরী,
স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া :

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক হিসাব কর্মকর্তা এবং ‘ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া’-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল আউয়ালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর কুষ্টিয়ার কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ হাফিজুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল পরবর্তীতে ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সী মোঃ তৌহিদুল ইসলাম মরহুমের জীবনী রচনা ও পাঠ করে শোনান।

স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বলেন, মরহুম মাওলানা আব্দুল আউয়াল আজীবন ইসলামের খেদমতে কাজ করে গেছেন। বিশেষ করে ইমাম গাজ্জালী (র.)-এর জীবনাদর্শ ও দ্বীনের দাওয়াত বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নিরলস চেষ্টা চালিয়েছেন। সমাজ থেকে অন্যায়, অত্যাচার ও অবিচার দূর করার লক্ষ্যে তিনি নিয়মিত ‘মাসিক গাজ্জালী’ পত্রিকা প্রকাশ ও লেখালেখি অব্যাহত রেখেছিলেন।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, মরহুমের জীবন থেকে শিক্ষা নিয়ে এই সংস্থাকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করাই হবে তাঁর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। এর মাধ্যমেই সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন:
অধ্যাপক মোঃ সিরাজুল হক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
হাজী আব্দুল মালেক রানা, বিশিষ্ট ব্যবসায়ী
মোহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ
মোহাঃ ফারুক হোসেন বিশ্বাস, কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন
অধ্যাপক ওবায়দুর রহমান, সাবেক সভাপতি, রোটারি ক্লাব
মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক, জিকে হাই স্কুল
হাফেজ আনোয়ার হোসেন, পরিচালক, দারুন নাজাত মডেল মাদ্রাসা
ডাক্তার ইকবাল হুসাইন, বিশিষ্ট লেখক ও গবেষক
হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, খতিব, কুঠিপাড়া মডেল মসজিদ
শাহেদুল হক শিমুল, সাবেক সেক্রেটারি, ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা

কিশোর বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহমান সাকিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কিশোর বিভাগের পরিচালক শেখ সানজিদ রহমান সিয়াম, তাসিন আরাফাত এবং জাফর শরিফ জোহা।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত ও ক্ষমা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফয়েজুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com