
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি বাজারে নিজ ব্যাবস্থা প্রতিষ্ঠানে হাবিবুল্লাহ(৩৮) নামের এক ব্যাবসায়ীর অর্ধ গলিতে লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ০১/০৮/২০২৬ ইং তারিখ শনিবার আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় বাজারের হাবিবুল্লাহ ষ্টিল ফার্নিচার দোকানের ভিতর ডাভের আড়ার সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মৃত হাবিবুল্লাহ… পান্টি গ্রামের গোলাবাড়ি বাজারের হামিদ মুসল্লির মেজ সন্তান।
স্থানীয় সুত্রে জায়াযায়,
মৃত হাবিবুল্লাহ দীর্ঘ যাবত সিঙ্গাপুর প্রবাসী ছিলেন, দেশে এসে ষ্টিল ফার্নিচারের পাশাপাশি আদম ব্যাবসার সাথেও জড়িত ছিলেন। আদম ব্যাবসা করতে যেয়ে কয়েকটা মামলারও শিকার হন। স্থানীয়রা আরো জানান, মৃত হাবিবুল্লাহকে গত সোমবার রাত থেকেই পাওয়া যাচ্ছিল না কিন্তু তার মোবাইল ফোন চালু ছিল। হাবিবুল্লাহর একটাই মেয়ে সন্তান, এসময় তার স্ত্রী মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি ঝিনাইদহ অবস্থান করছিল।
এব্যাপারে কুমারখালী থানার ইনচার্জ বলেন,আজ সকালে পান্টি বাজারে নিজ প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ নামের একজন ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, মরদেহটির ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
Leave a Reply