1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শিরোনাম:

এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার ভিউ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ এলাকায় এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আরিফ জানান, তিনি ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে বিএনপির কোনো নেতাকর্মী বা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করেননি বলে দাবি করেন তিনি।
আরিফ বলেন, “মাদ্রাজের মানুষ জানে আমি কেমন ছেলে। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমি যদি বিএনপির কোনো লোকের সঙ্গে দলীয় প্রভাব খাটিয়ে অন্যায় করে থাকি, তাহলে সেটা দেখাতে পারেন। যে শাস্তি দেওয়া হবে, আমি মাথা পেতে নেব।”
তিনি অভিযোগ করেন, রাতে তাদের বাসার সামনে রাস্তায় বসে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি সেখানে আসেন। তারা তার পূর্বের ছাত্রলীগের রাজনীতির পরিচয় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। একপর্যায়ে তাদের সঙ্গে তার হাতাহাতি হয়।
আরিফের দাবি, ওই সময় প্রতিপক্ষের লোকজনের সংখ্যা ছিল চারজন। সংখ্যায় বেশি হওয়ায় তারা তার ওপর হামলা চালান। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন।
আরিফ বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী। হামলার ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com