1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’র ৮ম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

সততার সাথে সংবাদ প্রকাশে অটল থেকে অষ্টম বছরে পদার্পণ করলো জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা। এই গৌরবময় দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা কার্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জেলা কার্যালয়ের আয়োজনে কুষ্টিয়ার পৌর বনানী মার্কেটস্থ কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ খন্দকার। উপস্থিত অতিথিরা সংবাদ সারাবেলা পত্রিকার গত আট বছরের সাহসী পথচলা ও নির্ভীক সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ মিঠুন আলী, সদস্য, নাগরিক কমিটি কুষ্টিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব খন্দকার, রফিকুল ইসলাম, মিরপুর প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার,খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
হাবিব উল্লা, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক প্রভাশন। দৈনিক ইন্টারন্যাশনাল (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— খান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী পার্থ খান, জিল্লু খন্দকার, রাজু আহমেদ, আমিরুল ইসলাম, লিমন, ইমরান, সজিব, সোহাগ,সোহেল,আজাদ,কমল খন্দকার, ইমিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,সংবাদ সারাবেলা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে এই পত্রিকা।

তারা আরও বলেন,বিজ্ঞাপন, রাজনৈতিক চাপ কিংবা অন্য কোনো প্রভাব উপেক্ষা করে যেভাবে সংবাদ সারাবেলা সৎ ও সাহসী সাংবাদিকতা করে আসছে, তা প্রশংসনীয়।

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা আগামীতেও সংবাদপত্রটির পাশে থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com