1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে ব্যাপক প্রচারণা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির পক্ষে কুষ্টিয়া শহরে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ, পোস্টার সাঁটানো ও পথসভা আয়োজনের মাধ্যমে কর্মসূচির প্রতি জনসমর্থন গড়ে তোলার চেষ্টা করছেন।
শহরের বজলুর মোড়, কাটাইখানা মোড়, বাবর আলী গেট ও এন এস রোড এলাকায় প্রচারণায় অংশ নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা জনগণের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কারমূলক কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ঘোষণার মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশে গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করা।
প্রচারণাকালে বক্তারা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে এই ৩১ দফাই হতে পারে নতুন পথের দিশারি। তারা জনগণকে বিএনপির আহ্বানে সাড়া দিয়ে আগামী রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য মহিউদ্দিন চৌধুরী মিলন , সদস্য আব্দুল মঈদ বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণা কার্যক্রম চলাকালে সাধারণ মানুষও আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন এবং বিএনপি’র কর্মসূচি সম্পর্কে নানা প্রশ্ন করেন বলে জানান আয়োজকরা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com