1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপিত

  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার ভিউ

মো. সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

“স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা, কন্যাশিশুর অংশগ্রহণে দৃপ্ত হোক পদচারণা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন,

জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা,

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,

দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা উর্মি,

এবং কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন— পল্লীশ্রী দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এবং উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।

দিবসটি উপলক্ষে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের ‘লাইট প্রকল্পের’ আওতায় শিশুশ্রম প্রতিরোধ ও বিদ্যালয়মুখী কার্যক্রমের অংশ হিসেবে কিছু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com