1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় উৎসাহ যুব সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

অরাজনৈতিক মানব কল্যাণ ও সেবামূলক সংগঠন উৎসাহ যুব সংগঠন -এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। বুধবার ( ১ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন । তিনি সংগঠনের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,উৎসাহ যুব সংগঠনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখবে।

দিনব্যাপী ক্যাম্পে প্রখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ বিতরণ, ব্লাড সুগার ও রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ ও কাউন্সেলিং সেবা দেওয়া হয়। চিকিৎসাসেবায় অংশ নেন—

ডাঃ মুহাম্মদ মাসুদ রানা – লিভার,মেডিসিন ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ,সহকারী অধ্যাপক,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

ডাঃ মোঃ শামিম মাহমুদ – এম.বি.বি.এস,বি.সি.এস (স্বাস্থ্য), এফসিপিএস (ফাইনাল পার্ট)

ডাঃ আতিকুর রহমান – এম.বি.বি.এস,বি.সি.এস
ডাঃ আলমঙ্গীর হোসেন – এম.বি.বি.এস,বি.সি.এস

ডাঃ মোঃ আশরাফুজ্জামান – ডিএমএফ (ঢাকা) বিএইচএস (স্বাস্থ্য),উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,কুষ্টিয়া

এছাড়া কুষ্টিয়া সদর হাসপাতালের চর্ম ও যৌন বহিঃবিভাগ থেকেও চিকিৎসা প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়,প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ এদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন। উৎসাহ যুব সংগঠনের সভাপতি মোঃ সুজন বিশ্বাস বলেন,
“আমাদের সংগঠন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এই আয়োজন আমাদের প্রতিশ্রুতির অংশ। প্রতি বছর এভাবে মানুষের পাশে থাকতে চাই।

তিনি আরও উপস্থিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুষ্টিয়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
ক্যাম্প শেষে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং আয়োজনটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com