1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, নিয়মিত তদারকির দাবি জনসাধারণের

  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে। দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, চিকিৎসা সেবায় অনিয়ম,দায়িত্বে অবহেলা এবং ডিউটির সময় চিকিৎসকদের অনুপস্থিতি সংক্রান্ত অভিযোগ যাচাই করতেই এ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, “হাসপাতালের কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব খতিয়ে দেখে মন্ত্রণালয়ে পাঠানো হবে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে চিকিৎসা সেবা,ওষুধ সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানা বিষয় পর্যবেক্ষণ করা হয়। দুদকের হঠাৎ উপস্থিতিতে রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা জানান, এ ধরনের পদক্ষেপ রোগীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে দিতে পারে। তবে সাধারণ মানুষের দাবি, শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়। নিয়মিত ও আকস্মিক তদারকি চালানো হলে তবেই হাসপাতালের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি সম্ভব হবে। এক রোগীর স্বজন বলেন,অভিযান হলে কয়েকদিন সবাই ভয় পায়, তারপর আবার আগের মতো হয়ে যায়। তাই দুদককে মাঝে মাঝে নজরদারি চালিয়ে যেতে হবে। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন,প্রাপ্ত অভিযোগ যাচাই করতেই এ অভিযান পরিচালিত হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণ আশা করছেন,নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল একটি আরও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ নেবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com