1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদের সেবা ক্লিনিকে একসাথে তিন কন্যার আগমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে উদ্ধার করা হলেও অন্য ৪ জন এখনো নিখোঁজ। গলাচিপায় গণঅধিকার নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বসতবাড়ি দখলের অভিযোগ কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক। কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে একজোগে স্মারকলিপি দেবে বিএমএসএফ কুষ্টিয়ায় পাট ও আউশ চাষে নতুন দিগন্তকৃষকদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা কুষ্টিয়া কুমারখালীতে জনভোগান্তির প্রতীক—কালী গঙ্গার উপর অপরিকল্পিত সেতু সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ মৌয়াল,জলদস্যু নির্মূল জরুরী।
সংবাদ শিরোনাম:

শিক্ষকের নির্মমতার শিকার অষ্টম শ্রেণির ছাত্রী, হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার ভিউ

চরফ্যাশন প্রতিনিধি:
দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে চরম নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সিদ্দিকের বেতের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মিনা ফারাজি (১৩)।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র তুচ্ছ একটি বিষয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষক মোহাম্মদ সিদ্দিক নিষ্ঠুরভাবে মিনাকে মারধর করেন। নির্যাতনের শিকার হওয়ার পর ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক হোসেন বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি আজকে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। যখন ঘটনাটি জানতে পারি, তখন শুনেছি খাবার পানি সংক্রান্ত একটি ছোটখাটো বিষয় নিয়ে শিক্ষক ছাত্রীটিকে পিটিয়েছেন।” তবে এমন নির্মম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিভাবকরা।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শিক্ষকের এমন আচরণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সিদ্দিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি। সাধারণ মানুষ মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নৃশংস আচরণ চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com