1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ। কুষ্টিয়ায় মিথ্যা মামলায় পুত্র আটক,শোকে মায়ের মৃত্যু হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় গ্রামীণ স্বাস্থ্যসেবায় মিডওয়াইফের সাফল্য:জন্ম নিলো ৪.১ কেজি ওজনের কন্যাশিশু

  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রাম হাটোশ হরিপুর। ইউনিয়ন সাব-সেন্টারের ছোট্ট একটি কক্ষে গতকাল রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪:৩৩ মিনিটে ধ্বনিত হলো নতুন জীবনের কান্না।
মিডওয়াইফের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নিল একটি সুস্থ কন্যাশিশু। শিশুটির ওজন ৪ দশমিক ১ কেজি।
এটি মায়ের তৃতীয় সন্তান হলেও মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন।

প্রসবটি সম্পন্ন করেন সাব-সেন্টারের দায়িত্বপ্রাপ্ত মিডওয়াইফ নাসরিন সুলতানা। জন্মের মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন,স্বাভাবিক প্রসব করানো সবসময়ই একটি চ্যালেঞ্জ।
তবে আমরা চেষ্টা করেছি, আর আল্লাহর রহমতে মা ও শিশু দুজনেই ভালো আছেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,ইউনিয়ন পর্যায়ে মিডওয়াইফদের সক্রিয় ভূমিকা প্রসূতি মায়েদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
অনেক নারী যারা আগে শহরের হাসপাতালে না গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাড়িতেই সন্তান প্রসব করতেন, এখন তারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ সেবা পাচ্ছেন। এর ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারও কমছে।

স্থানীয় বাসিন্দারা জানান,মিডওয়াইফ সার্ভিস চালু থাকায় আমরা অনেক উপকৃত হচ্ছি। আগের মতো শহরে ছুটতে হয় না,ইউনিয়ন পর্যায়েই নিরাপদ প্রসব হচ্ছে।
গ্রামের নারীরা বিশ্বাস করেন,এ ধরনের স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন এবং মাতৃস্বাস্থ্যের জন্য বড় সহায়ক হবে। নাসরিন সুলতানার মতো মিডওয়াইফরা এখন গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় আশার আলো ছড়িয়ে দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com