1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

সমথানার ৩০০ গজ দূরে দুর্ধর্ষ চুরি, উধাও ৪৫০ মোবাইল

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

ফেনীর সোনাগাজী বাজারে থানার মাত্র ৩০০ গজ দূরে সংঘবদ্ধ চুরির ঘটনা
ঘটেছে। দুর্বৃত্তরা স্থানীয় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি দোকানে ঢুকে অন্তত ৪৫০টি মোবাইল ফোন, হাতঘড়ি, গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা ডিভাইস এবং নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের ২য় তলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।
 
ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অন্তত ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। দুজন দোকানে প্রবেশ করে ব্যাগভর্তি করে মালামাল নিচ্ছিলেন, অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিলেন।
 
ভুক্তভোগী ব্যবসায়ী পলাশ বলেন, ‘প্রতিদিনের মতো হিসাব শেষে রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি তালা ভাঙা। পরে ক্যামেরায় দেখি সংঘবদ্ধ চোরচক্র দোকান থেকে ৪০০টির বেশি নতুন মোবাইল,

গ্রাহকের সার্ভিসিংয়ের জন্য রাখা প্রায় ৫০টি মোবাইল, ৫০টি হাতঘড়ি ও ক্যাশবাক্স থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টকা
 
তিনি আরও বলেন, ‘এতো বড় আর্থিক ক্ষতিতে আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছি।’
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘মার্কেটটি থানার মাত্র ৩০০ গজ দূরে। এমন স্থানে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অথচ ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি বা সার্কেল এসপি কেউ আসেননি।’
 
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, ‘এটি নিঃসন্দেহে পরিকল্পিত চুরি। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন। অথচ ঘটনা ঘটে সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চক্র এই চুরির সঙ্গে জড়িত। বাজারে দ্রুত নিরাপত্তা জোরদার করা হবে।’
 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, ‘ব্যবসায়ী থানায় মামলা করেছেন। আমরা তদন্ত করছি এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
 
থানার এত কাছাকাছি চুরির ঘটনায় প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘চুরির সময় ভোরে বাজারে নাইট গার্ড ছিল না। ভোরের দিকে পুলিশের উপস্থিতিও ধীরে ধীরে কমে যায়। তবে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি এবং তদন্ত চলছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com