1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

পতেঙ্গায় পণ্য খালাসে ধীরগতি, বিদেশি কোম্পানির ব্যর্থতায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধ
মোঃ শাহিন হাওলাদার
পতেঙ্গা টার্মিনাল (ফাইল ছবি)
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পণ্য খালাসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ১ দিনের কনটেইনার ২ দিনেও কিপডাউন হচ্ছে না। এমন অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন তারা। অথচ বিদেশি প্রতিষ্ঠান রেড সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে আধুনিক পদ্ধতিতে দ্রুত পণ্য খালাস হয়। কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টো। 
এই বন্দরটির দৈনিক ২০ ফুট দৈর্ঘ্যের এক হাজার ৩৬৯টি কনটেইনার পরিচালনা করার ক্ষমতা থাকলেও বাস্তবে হচ্ছে ২০০টিরও কম। অর্থাৎ সক্ষমতার মাত্র ১২ শতাংশ কাজ হচ্ছে। অথচ এটি পুরোদমে চালু হলে প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব পেত সরকার।

গত ১০ মাসের কনটেইনার পরিচালনা চিত্রে দেখা যায়, গত বছরের জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ৫২ হাজার ২৯টি কনটেইনার লোড-আনলোড করেছে এ প্রতিষ্ঠান। 
এর মধ্যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিমাসে গড়ে ছিলো ৩ থেকে ৬ হাজার ।

-এ বছরের জানুয়ারিতে ৫২২১, ফেব্রুয়ারিতে ৫৫৪৮, মার্চে ৬৯৭৮ টি।
আর এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত লোড-আনলোড হয়েছে মাত্র ৩৪৬৪টি কনটেইনার।
তথ্য বলছে, প্রতিমাসে গড়ে যেখানে ৪১ হাজার ১৮৯ টিইইউএস লোড-আনলোড হওয়ার কথা, সেখানে বিদেশি প্রতিষ্ঠানটি মাত্র ১২ শতাংশ কাজ করতে পেরেছে।  অর্থাৎ জেটি পরিচালনার দায়িত্ব পাওয়া সৌদির প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই গত ১০ মাসেও লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, এই ধীরগতির কারণে তাদের খরচ ও সময় দুটোই বাড়ছে। সেই সঙ্গে রাজস্ব হারাচ্ছে সরকার। 

এদিকে যে উদ্দেশ্যে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা যেমন একদিকে পূরণ হয়নি, অন্যদিকে দেশের ব্যবসায়ী ও সরকার উভয়ই পড়ছে ক্ষতির মুখে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com