1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে পবিত্র জুম্মার দিনে হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে।
সংবাদ শিরোনাম:

শিক্ষিকার গায়ে আগুন দিলো তার ‘প্রেমে পড়া’ ছাত্র!

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে এক কিশোর। ওই শিক্ষিকার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল সে। এরপর অভিযোগ দায়ের করা হলে তাকে শাস্তিও পেতে হয়। সেই আক্রোশ থেকেই এই ভয়াবহ কাণ্ড ঘটায় বছর ১৮ বছরের সূর্যাংশ।
শিক্ষিকার গায়ে আগুন লাগিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার

সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। অভিযুক্ত সূর্যাংশ এবং ওই শিক্ষিকার পরিচয় ছিল দুই বছরেরও বেশি সময় ধরে। একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল ছাত্রের মনে। কয়েক বছর আগে ওই স্কুল থেকে বহিষ্কৃত হয় সূর্যাংশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার সাজপোশাক নিয়ে সূর্যাংশ একটি আপত্তিকর মন্তব্য করে। সেই ঘটনায় অভিযোগ করেন শিক্ষিকা। এরপরই ক্ষুব্ধ হয় অভিযুক্ত এবং প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে।

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ অভিযুক্ত পেট্রল ভর্তি বোতল নিয়ে শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে কথাবার্তার মাঝেই তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শিক্ষিকার পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: জুনিয়রের ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র নিহত, স্কুলে তোলপাড়

চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিতার শরীরের ১০-১৫ শতাংশ পুড়ে গেছে। গুরুতর হলেও প্রাণসংকট নেই। বর্তমানে তার চিকিৎসা চলছে।

পুলিশের এসডিওপি মনোজ গুপ্তা জানিয়েছেন, ‘এটি একতরফা আকর্ষণ এবং ব্যক্তিগত প্রতিহিংসার ঘটনা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকা শাড়ি পরে আসায় অভিযুক্ত আপত্তিজনক মন্তব্য করেছিল। শিক্ষিকা অভিযোগ জানান। সেই রাগ থেকেই সে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।’

অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী শিক্ষিকার পূর্ণ বিবৃতি রেকর্ড করার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com