1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
সংবাদ শিরোনাম:

অশ্লীলতার অভিযোগে জরিমানা পর, জীবন মহল পার্ক নিয়ে দ্বিমুখী আন্দোলন

  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল পার্ককে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে উপজেলার চককাঞ্চন এলাকায় দুটি ভিন্ন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপক্ষ উদ্যোক্তা ড. আনোয়ার চৌধুরী জীবনের বিচার ও জীবন মহল পার্ক বন্ধের দাবি জানায়, অন্যপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেয়।

সকাল ৯টায় ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার উদ্যোগে প্রথমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আলেম-ওলামাবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহার নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে তারা চককাঞ্চন মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ আসনে দলটির মনোনীত প্রার্থী জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান ও উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বি। সমাবেশ শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

অন্যদিকে জীবন মহল পার্কের প্রধান গেটের সামনে কর্মরত ব্যক্তি, তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা পৃথক এক প্রতিবাদ সভা আয়োজন করেন। সেখানে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা ড. আনোয়ার চৌধুরী জীবনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র চালানো হচ্ছে। তারা এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন।

একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সকাল থেকে এলাকায় উত্তেজনা দেখা দিলেও স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ সক্রিয় ভূমিকা রাখায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিগুলো শেষ হয়।

এর আগে ১৬ আগস্ট (শনিবার) রাতে জীবন মহল পার্কের হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজার জুয়েল রানাসহ সাতজনকে কারাদণ্ড ও ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

এই ঘটনার পর থেকেই ইসলাম প্রিয় তৌহিদী জনতা জীবন মহল পার্ক বন্ধ ও ড. জীবনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। অপরদিকে পার্ক সংশ্লিষ্টরা এসব অভিযোগকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বলে দাবি করছে।

এলাকাবাসীর একাংশ মনে করেন, জীবন মহল পার্ক একটি পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবে স্থানীয় অর্থনীতি ও সমাজে অবদান রাখছে। অপর অংশের দাবি, সেখানে অসামাজিক ও ইসলামবিরোধী কার্যকলাপ চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com