1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১,১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় প্রায় ১,১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এই পলিথিন মজুদ ও বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে, পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং মাটির উর্বরতা হ্রাস করে। তাছাড়া, জলজ প্রাণী ও গবাদি পশুর জন্যও এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত বন্ধে কঠোর নজরদারি রাখা হবে।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে এই বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com