1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

আমতলী সাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ।

  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে বরাদ্দের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আহ্বানকৃত ৬টি দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহণকারী মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসা. সামসুন্নহার রুবী।

জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রুপ ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে। ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান এই পদ্ধতিতে অনলাইন প্লাটফর্মে দরপত্র দাখিল করে। ই-টেন্ডার নোটিশ অনুয়ায়ী, গত ১৮ সেপ্টেম্বর টেন্ডার ওপেন হলে সর্বনিম্ন দরপত্র হয়। 

পরে মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার দরপত্র আহ্বান তারই কার্যালয়ে কর্মরত টেন্ডার কনসালট্যান্ট আরিফুর রহমান ইমনের পরিচিত ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মেসাস বিথি ট্রেডার্সের মালিক সামসুন্নাহার রুবী বরগুনার সিভিল সার্জন বরাবর দুনীতির বিচার চেয়ে অভিযোগ দাখিল করেছেন। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিথী ট্রেডার্সের মালিক সামসুন্নাহার বিথী মুঠো ফোনে বলেন, ‘আহ্বানকৃত ৬টি কাজই অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। অথচ, সিকদার ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি দরপত্রের তালিকায় ২য় সর্বনিম্ন দরদাতাও ছিলনা। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রকল্পে চাকরিরত আরিফুর রহমান ইমনের পরিচিত প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন সম্পূর্ণ বে-আইনিভাবে। সঠিক তদন্ত করলে আমরা সর্বনিম্ন দরদাতাগণ প্রতিকার পাব।’

এ বিষয় আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ‘তার বিরুদ্ধে দেওয়া অভিযোগের বিষয় অস্বীকার করেন।’ 

তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘অভিযোগটি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com